• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

পানি কম থাকায় হেঁটে নদী পার হওয়ার সময় চোরা বালিতে আটকে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ৬৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরা বালিতে আটকে পানিতে ডুবে নুরে ইলাহি নাহিদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বন্ধুদের সাথে খেলতে গিয়ে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নাহিদ চকরিয়া উপজেলার উত্তর কাহারিয়া ঘোনা খোন্দকার পাড়ার বাসিন্দা সাংবাদিক অলি উল্লাহ রনি’র ছেলে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, নদীর পানি কম থাকায় নাহিদ ও তার বন্ধুরা পায়ে হেঁটে নদী পার হচ্ছিল। এ সময় চোরা বালিতে আটকে পড়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে নদীর দুই তীরের আবাদি জমি, গ্রামীণ সড়ক ও শহর রক্ষাবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা