• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
অনিশ্চিত সমুদ্রযাত্রা, জেলেদের বীমার আওতায় নেওয়া সময়ের দাবী টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ইউএনও শাহীন দেলোয়ারের আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম চকরিয়ায় নিখোঁজ দুই শিশু: সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন লামা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন মাতামুহুরীতে জামায়াত নেতাসহ তিন ভাইকে ছুরিকাঘাত

লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষ, নিহত ৪; আহত বহু

নিজস্ব প্রতিনিধি / ৫১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী মারছা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৯ মে) সকাল ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যথাক্রমে পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া সফর আলী মুন্সীর হাট এলাকার আবদুস সোবাহানের মেয়ে রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ গোপালপুর এলাকার নাইমুর রহমান জিহাদ, একই এলাকার মোঃ নাইম, ভোলার মনির আহমদ। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষের সময় বাস দুটির একটি চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল আরেকটি কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে যাত্রীদের অভিযোগ গাড়ি দুটি বেপরোয়া গতিতে চলছিল। এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. তাসফিক আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোট ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে ৪ জনের মৃত্যু হয়। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।গাড়ি দুটোই জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা