বিএনপি থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এই মনোনয়নের মধ্য দিয়ে সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে, যেখানে একই পরিবারের ৩ জন সংসদ সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন।
নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী হলেও তার পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য।
তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। ফলে তার এই মনোনয়নের মাধ্যমে বাবা, শ্বশুর এবং তিনি নিজে—একই পরিবারের ৩ জন সদস্য জাতীয় সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করছেন।