• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদ নগর এলাকা থেকে আনোয়ার হোসেন নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফরিদ নগর এলাকায় আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অপরাধীরা তাকে হত্যা করে বাহনটি নিয়ে পালিয়ে গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রথম দৃষ্টিকোণে মনে হচ্ছে অটোরিকশা চুরি বা ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
​মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিহত আনোয়ার হোসেন উপজেলার শেরকোল পাঁচ পাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা