• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ; চকরিয়া আদালত ও উপজেলা চত্বরে বিক্ষোভ-মানববন্ধন পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির যানজট ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ চকরিয়ায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু পেকুয়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম, চমেকে রেফার ২ জন ‎ হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার সুশীলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৭ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর পেকুয়া উপজেলায় মোট ৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি মণ্ডপে প্রতিমা পূজা এবং ৩টি মণ্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে।
পূজাকে ঘিরে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলে সভায় জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজার সময় কোনো ধরনের গুজব, অপপ্রচার বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে যার যার ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতা করার আহ্বান জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা