• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

কোটচাঁদপুরে কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান, নারীসহ আটক ৫ ​

স্টাফ রিপোর্টার, খুলনা / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকায় কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়েছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চার নারী ও একজন পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে চার জন নারী এবং একজন পুরুষকে আটক করা হয়।
অভিযান কালে এক নারীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
​অভিযান চালানো বাড়িটির মালিক হিসেবে সানাউল্লাহ নামের এক ব্যক্তির নাম জানা গেলেও, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
বর্তমানে তাঁর অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
​এ বিষয়ে কোটচাঁদপুর পৌর ফাড়ীর পুলিশ পরিদর্শক বিধান কুমার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা