• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার, খুলনা / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক সোলার প্যানেল প্রকল্প উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।

শহরের লাল দীঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবার দেশের কোনো রাজনৈতিক দলীয় কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হলো। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এমন ব্যবস্থা চালু হয়েছে কি না, তা তার জানা নেই। যশোর জেলা বিএনপির এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দল নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল চালু করা হয়েছে। ভবিষ্যতে ছাদে আর একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা প্রায় তিন ঘণ্টা ব্যাকআপ দিতে পারবে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার আগামী গ্রীষ্মের আগে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন নীতিগত সহায়তা দিচ্ছে। সাথে সৌরবিদ্যুৎ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, যশোর তথা দক্ষিণাঞ্চলের সেচ পাম্পগুলো সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের নির্ভরশীলতা কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় কমবে।
জেলা বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এখানকার বিদ্যুতের চাহিদা মেটাতে স্থাপিত প্যানেল যথেষ্ট। নিজস্ব অর্থায়নে স্থাপিত এই প্রকল্পের ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা