• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
আইন অমান্য করে পরীক্ষার হলে বিএনপি’র এমপি, করলেন ফেসবুক লাইভও পড়েছে মানবিকে কিন্তু প্রবেশপত্রে বাণিজ্য! মানসিকভাবে ভেঙে পড়েছে সন্ধি উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে টইটংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আইনজীবী এনামুল হক সিংড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বাবাও এমপি, শ্বশুরও এমপি! ভাগ্যক্রমে নিপুণ রায় চৌধুরীও এমপি মনোনীত! কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন এড. শামীম আরা স্বপ্না! সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি! চকরিয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের আদালতের মাধ্যমে দ্রুত জামিন নেওয়ার অনুরোধ; না হয় গ্রেফতার – অফিসার ইনচার্জ, চকরিয়া থানা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ

নাটোরে অর্ধশত গাড়ি নিয়ে আগাম নির্বাচনের শোডাউন করা সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

নাটোর প্রতিনিধি / ৮৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আগামী উপজেলা নির্বাচনে নিজের চেয়ারম্যান পদের প্রার্থিতা জানান দিতে অর্ধশত গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন করে আলোচনায় আসা নাটোরের ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি হলেন জেলার গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক।

সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মূলত দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (১২ এপ্রিল) বিকেলে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থিতা জানান দিতে প্রায় ৫০টি গাড়ির বিশাল বহর নিয়ে গুরুদাসপুর উপজেলায় শোডাউন করেন মাসুদ রানা। দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ তেল পুড়িয়ে এমন আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, পদ হারানোর পর মাসুদ রানা দাবি করেছেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তার দাবি, শোভাযাত্রার কোনো গাড়িতে তেল ব্যবহার করা হয়নি বরং সব গাড়ি এলপিজি ও সিএনজিতে চলেছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলপিজির কোনো সংকট নেই। আর কর্মসূচিটি ছিল বহু পুরোনো। ব্যস্ততার কারণে গাড়ির চালকদের ইচ্ছায় গতকাল রোববার শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা