• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
পড়েছে মানবিকে কিন্তু প্রবেশপত্রে বাণিজ্য! মানসিকভাবে ভেঙে পড়েছে সন্ধি উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে টইটংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আইনজীবী এনামুল হক সিংড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বাবাও এমপি, শ্বশুরও এমপি! ভাগ্যক্রমে নিপুণ রায় চৌধুরীও এমপি মনোনীত! কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন এড. শামীম আরা স্বপ্না! সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি! চকরিয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের আদালতের মাধ্যমে দ্রুত জামিন নেওয়ার অনুরোধ; না হয় গ্রেফতার – অফিসার ইনচার্জ, চকরিয়া থানা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ সিংড়ায় এক রাতেই চুরি হলো কৃষকদের ৬টি ট্রান্সফরমার

আলাদা লাইন বা বিশেষ বুথে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সারা দেশে জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইনে জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। চিঠিতে সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু স্বাক্ষর করেন। চিঠিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, টহল, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ নানা দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টা মাঠে থাকতে হয়। এসব কাজে তাদের ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি বা রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করতে হয়। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুলিশ সদস্যদের। এতে তাদের কর্মঘণ্টার বড় অংশ নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অ্যাসোসিয়েশন জানায়, এ কারণে আসামি গ্রেপ্তার অভিযান, দুর্ঘটনা মোকাবিলা, টহল কার্যক্রম ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে লাইনের বাইরে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করলে জনঅসন্তোষ বা জরিমানার মুখেও পড়তে হচ্ছে সদস্যদের। এই পরিস্থিতিতে, জনস্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সরকারি পরিচয়পত্রের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথ চালুর দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, এ ব্যবস্থা চালু হলে পুলিশ সদস্যরা দ্রুত দায়িত্ব পালন করতে পারবেন এবং সাধারণ জনগণও আরও কার্যকর ও সময়োপযোগী সেবা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা