চকরিয়া উপজেলার চকরিয়া পৌরশহর ৩নং ওয়ার্ডের কৃতি সন্তান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী ডা. মিসকাত উদ্দীন আহমদ এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (সার্জারী), থিসিস পার্ট, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তিনি গত ফেব্রুয়ারি মাসে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম যোগদান করেছিলেন। তিনি মহান রবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন।