• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ; চকরিয়া আদালত ও উপজেলা চত্বরে বিক্ষোভ-মানববন্ধন পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির যানজট ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ চকরিয়ায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা

চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চকরিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত ‘পৌর কর মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

​উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব ও মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ লোকমান, প্রকৌশলী মুজিবুর রহমান, ট্যাক্স কালেক্টর জহুরুল মওলা, হিসাবরক্ষণ কর্মকর্তা সফায়াত হোসেন, কর নির্ধারক ফরিদুল আলম, লাইসেন্স পরিদর্শক কামাল হোসেন, বাজার পরিদর্শক জানে আলম, বিদ্যুৎ লাইন পরিদর্শক ফরিদুল আলম, সিনিয়র অফিসার মোস্তাক আহমেদ, এমরান হোসেন, রাশেদ কামাল, রিদুয়ানুল হক, কর আদায়কারী আরিফুল মোস্তফা, অফিস সহকারী আবদুল হামিদ, স্যানিটারি পরিদর্শক হায়দার আলী, সড়ক বাতি পরিদর্শক রাজিফুল মোস্তফা, টিকাদানকারী সুপারভাইজার নাজিম উদ্দিন, আওলাদ কামাল, টিকাদানকারী রফিকুল আলম, আবদুল লতিফ, চম্পক দত্ত, রুবি আক্তার, কম্পিউটার অপারেটর দিদারুল ইসলাম এবং সার্ভেয়ার আবদুস ছমত ও শফিকুল কাদেরসহ অনেকে।

​উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মোঃ শাহীন দেলোয়ার পৌরসভার প্রতিটি নাগরিকের কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এতে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।

​এ সময় পৌরসভার চলমান উন্নয়নমূলক কাজগুলো যেন অত্যন্ত স্বচ্ছতার সাথে ও টেকসইভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রকৌশল বিভাগকে কঠোর তাগিদ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা