• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির যানজট ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় চৌমুহনীর যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে ব্যবসায়ী সমিতি।

সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার ক্রেমলীন চৌধুরী  প্লাজার সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

চৌমুহনী ব্যবসায়ী সমিতি লিঃ এর আহবায়ক এ.এম রফিউল করিম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মহি উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।

এ সময় বক্তব্য রখেন পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি হারুনুর রশিদ, পেকুয়া থানার এসআই পল্লব, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনছারী, মাস্টার আনছার আলী, হেলাল উদ্দিন ছিদ্দিকী ও মোহাম্মদ হোছাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চৌমুহনী পয়েন্টে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে দ্রুত প্রশাসনিক উদ্যোগ ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা। এছাড়া চুরি, ইভটিজিং এবং কিশোর গং নানান অপকর্ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা