• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি পেকুয়ায় দেশীয় তৈরি এলজিসহ আটক ১ দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন : প্রথম খেলায় লোহাগড়ার জয় পেকুয়ায় নিষিদ্ধ সংগঠন আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন এস্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়ল গজালিয়া-আজিজনগর সংযোগের বেইলি সেতু পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী সিংড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পেকুয়ায় নিষিদ্ধ সংগঠন আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদ উল্লাহ লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার জুবাইদ উল্লাহ টইটং ইউনিয়নের হাজি বাড়ি এলাকার হাবিবুল্লাহর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেকুয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা