• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী সিংড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহের মানু ৮০ বছরেও হয়নি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ভারতে পালানোর পথে সিলেটে সাবেক এমপি শাহীন আক্তারের ছেলে শাওন ও বদির ভাইসহ আটক  বালুখেকোদের থাবায় মাতামুহুরী: আগে বেড়িবাঁধ, পরে উন্নয়ন রাস আল খাইমাহতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩, আহত ১৪ এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা পেকুয়ায় শতবর্ষী খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

ঝিনাইদহের মানু ৮০ বছরেও হয়নি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জীবনের ৮০ টি বছর পেরিয়েও নিজের একটি স্থায়ী ঠিকানা হয়নি আ. মালেক মানুর। জীবনের শেষ প্রান্তে এসেও অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে দিন কাটছে তাঁর। শৈশবেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-বাবা দুজনকেই হারান তিনি। এরপর থেকেই শুরু হয় তাঁর অনিশ্চিত জীবনসংগ্রাম। মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ে ওঠা এই বৃদ্ধের জীবনে আজও কাটেনি অসহায়ত্বের অন্ধকার।

বয়সের ভারে নুয়ে পড়েছেন মালেক মানু। তাঁর একমাত্র ছেলের বয়স আনুমানিক ৫০ বছর। মানসিক প্রতিবন্ধিতার কারণে ছেলেটি স্বাভাবিক জীবনযাপনে সক্ষম নন। তাই নিজের অসহায়ত্বের পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়েও প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটে তাঁর।

পরিবারটির আর্থিক সংকটও প্রকট। মালেক মানুর স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য উপার্জন করেন, তা দিয়েই কোনোমতে চলে তাঁদের সংসার। সীমিত আয়ে দৈনন্দিন চাহিদা পূরণ করাই যেখানে কঠিন, সেখানে নিরাপদ আশ্রয় ও ভবিষ্যতের নিশ্চয়তা তাঁদের কাছে এখনো অধরা।

বর্তমানে আ. মালেক মানু ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া ম্যাটার্নিটি হাসপাতালের পেছনে মো. নজরুল ইসলামের বাড়ির বারান্দায় আশ্রিত আছেন। নিজের অবর্তমানে অসহায় ছেলেটির দায়িত্ব কে নেবে—এই উদ্বেগই এখন তাঁর সবচেয়ে বড় যন্ত্রণা।

একজন প্রবীণ মানুষের শেষ বয়সের চাওয়া খুব বেশি নয়—একটু নিরাপদ আশ্রয় আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত হওয়া। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে পরিবারটির জীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা