কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি একটি এলজিসহ সনজিত কর্মকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকার বাসিন্দা মৃত গগন কর্মকারের ছেলে। সে পেশায় একজন কামার।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সনজিত কর্মকারকে তার দোকান থেকে আটক করা হয়েছে। এসময় তার দোকান তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে৷