• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

কক্সবাজার হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি / ৯১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কক্সবাজার শহরের বার্মিজ স্কুল সড়কের মরহুম হাজি মকবুল আহমদ কন্ট্রাক্টরের মেজো সন্তান ও বাজারঘাটা হোটেল সী-হার্টের মালিক অর্থাৎ চকরিয়ায় কর্মরত সাংবাদিক এম, রিদুয়ানুল হক’র জেঠাতো ভাই জাহাঙ্গীর আলম মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভারতের কলকাতা শহরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে জাহাঙ্গীর আলমের মরদেহ কলকাতার একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে মরহুমের ছোট ভাই মুজিবুল হক মানিক জানিয়েছেন।

জানাগেছে, মরহুমের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২নং ব্লক (৩নং ওয়ার্ড) কুতুবদিয়া পাড়ায়।

বিশেষভাবে উল্লেখ্য, মরহুমের জানাযার নামাজের সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা