• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা করতো বাবা-ছেলে গ্রেফতার পেকুয়ায় পাহাড়ের শীর্ষ ডাকাত আলমগীরকে পুলিশে দিলেন জনতা কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ঝিনাইদহে ঔষধ কোম্পানির কর্মকর্তার কাছে মিললো ইয়াবা সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো

সবুজায়নে আবু সুফিয়ানের ব্যতিক্রমী উদ্যোগ

এইচ এম সবুজ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৫৮১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আবু সুফিয়ান। কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন মসজিদে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

এ সময় স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর অংশগ্রহণে গাছের চারাগুলো রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
কাউন্সিলর পদপ্রার্থী আবু সুফিয়ান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানাই।”
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বলেন, মসজিদকেন্দ্রিক এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে, অন্যদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা