• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাটোর থেকে রবিন খানঃ নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, ৭ মাসের গর্ভবতী বুলবুলি খাতুন ও তার স্বামী আব্দুল্লাহর সাথে দীর্ঘ দিন ধরেই পারিবারিক কলোহ চলছিল। এনিয়ে আজ বিকেলেও তাদের ৪ বছর বয়সী মেয়ের সামনে তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় বুলবুলি খাতুন ও তার মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বুলবুলি খাতুনকে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা