• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের দরদরিয়াঘোনা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম মর্মান্তিক এক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

নিহত মাওলানা নুরুল ইসলাম মগনামা ইউনিয়নের সাতঘরপাড়া গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে এবং দরদরিয়াঘোনা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আছরের নামাজের প্রস্তুতি হিসেবে মসজিদে ওযু করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মুসল্লিরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।

কিন্তু দরদরিয়াঘোনা থেকে মহুরীপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ও চলাচলের অনুপযোগী থাকায় অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে বাধ্য হয়ে আহত ইমামকে কাঁধে বহন করে অনেক দূর পর্যন্ত নিয়ে আসতে হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো একটি মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা