• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো ঝিনাইদহে ১০৪ জন হারানো মোবাইল ফেরত পেল খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে চেক বিতরণ চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে প্রাণে বাঁচল ৫ বক, অবমুক্ত করলেন ইউএনও ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন লামায় বৈদ্যুতিক তার চুরির অডিও রেকর্ডিং ঘিরে বিরোধ, গুমের হুমকির অভিযোগ এম এনাম হোসেনের শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর শোক প্রকাশ মাদকের কুয়াশায় নয়, প্রকৃতির ছোঁয়ায় সাজুক নতুন মাতামুহুরী উপজেলা

এম এনাম হোসেনের শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর শোক প্রকাশ

গিয়াস উদ্দিন সিকদার, আরব আমিরাত প্রতিনিধি / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর সিনিয়র সহ-সভাপতি এম এনাম হোসেনের শ্রদ্ধেয় শ্বশুর আলহাজ্ব মোঃ ফোরকান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আলহাজ্ব মোঃ ফোরকান চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান গ্রামের বদর চৌধুরী বাড়ির মরহুম ইউনুস মিয়ার প্রথম পুত্র। তিনি একজন সৎ, নীতিবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি সাধ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে ওমানে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে তিনি আকস্মিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর সভাপতি শিবলী আল সাদিক ও সাধারণ সম্পাদক লায়ন আবু সালেহ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব মোঃ ফোরকান চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এই শোকাবহ মুহূর্তে তাঁরা মরহুমের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার প্রার্থনা করেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা