• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে কলেজছাত্র হত্যা, ১৩ জনের বিরুদ্ধে মামলা স্কুল ছুটি; টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ: ষষ্ঠ শ্রেণিতে চার মাস পড়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা জ্বালানি সংকটের কারণে স্থগিত হলো বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিংড়ায় সংখ্যালঘু হিন্দু পরিবারের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয় ফ্যাসিবাদ : তথ্যমন্ত্রী রাস্তাটি দ্রুত প্রশস্ত না করলে, এলাকাবাসি আমাকে বেঁধে রাখবে: স্পিকারকে হাসনাত আবদুল্লাহ সাংবাদিক মিজবাহ-উল-হক’র স্ত্রীর আকস্মিক মৃত্যু মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইটাই সঠিক রাজনীতি

একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ: ষষ্ঠ শ্রেণিতে চার মাস পড়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০২২ সালে। এরপর থেকে আর বৃত্তি পরীক্ষা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকার সেই পরীক্ষা আবার শুরু করার উদ্যোগ নেয়। ২০২৫ সাল থেকে তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় আদালতে রিট করা হলে তা স্থগিত হয়ে যায়। সেই বৃত্তি পরীক্ষা অবশেষে গতকাল বুধবার শুরু হয়েছে।

তবে দীর্ঘ বিরতির পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় স্বস্তি ফিরলেও উদ্বেগের কথা জানিয়েছেন অনেক অভিভাবক। ডিসেম্বরের পরীক্ষা এপ্রিলে নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে উঠে গেছে। নতুন পাঠ্যবইয়ে প্রায় চার মাস পড়াশোনাও করেছে। অনেকের কাছেই পঞ্চম শ্রেণির বই-নোট কিছু নেই। তাই শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে।

নতুন শ্রেণির পড়াশোনার সঙ্গে সমন্বয় করতে সমস্যার কথাও জানান অনেক অভিভাবক। তারা জানান, ষষ্ঠ শ্রেণির নতুন পাঠসূচির কারণে শিক্ষার্থীরা এমনিতেই কিছুটা চাপে ছিল। এ ছাড়া বৃত্তি পরীক্ষার পরপরই বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে প্রায় চার মাস পর বৃত্তি পরীক্ষার আয়োজন শিশুদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

গতকাল সকাল ১০টায় বাংলা বিষয় দিয়ে বৃত্তি পরীক্ষার সূচনা। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬১ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান– এই তিন পার্বত্য জেলায় ভিন্ন সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে পরীক্ষা শুরু হবে শুক্রবার থেকে।

এ বছর পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটেগরিতে– ট্যালেন্টপুল ও সাধারণ। মেধা তালিকায় ছেলে ও মেয়েদের সমান (৫০ শতাংশ করে) হারে নির্বাচন করা হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালু হওয়ায় আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

নীতিমালা সংস্কারের পরিকল্পনা
রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বৃত্তি নীতিমালা পুনর্বিবেচনা করা হচ্ছে। বৃত্তির পরিমাণ, প্রাপকের সংখ্যা, বিতরণ পদ্ধতি এবং বেসরকারি শিক্ষার্থীর জন্য বরাদ্দ– সব বিষয় নতুনভাবে নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে বৃত্তি ব্যবস্থায় নতুন উপাদান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা