• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে কলেজছাত্র হত্যা, ১৩ জনের বিরুদ্ধে মামলা স্কুল ছুটি; টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ: ষষ্ঠ শ্রেণিতে চার মাস পড়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা জ্বালানি সংকটের কারণে স্থগিত হলো বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত সিংড়ায় সংখ্যালঘু হিন্দু পরিবারের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয় ফ্যাসিবাদ : তথ্যমন্ত্রী রাস্তাটি দ্রুত প্রশস্ত না করলে, এলাকাবাসি আমাকে বেঁধে রাখবে: স্পিকারকে হাসনাত আবদুল্লাহ সাংবাদিক মিজবাহ-উল-হক’র স্ত্রীর আকস্মিক মৃত্যু মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইটাই সঠিক রাজনীতি

জ্বালানি সংকটের কারণে স্থগিত হলো বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৯ মে ভোটগ্রহণ হচ্ছে না। গতকাল বুধবার রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকট চলছে। এ কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বার সমিতির কাছ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধ যথাযথভাবে বিবেচনায় নিয়ে গত ২ এপ্রিলের কাউন্সিল সভার সিদ্ধান্তমতে ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।সংবাদ সাবস্ক্রিপশন

এর আগে ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে এক সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়। সেদিন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এডহক কমিটি গঠনের মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা