• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে তিনজনের লাশ উদ্ধার হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ সাফদারপুর এসডি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের পানি-বিস্কুট বিতরণ জমিজমা বিরোধে নওগাঁয় একই পরিবারের ৪ খুন: পুলিশ সুপার মারা গেছেন চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি টিপু সুলতান সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনয়নপত্র জমা আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি পেলেন ডা. মিসকাত আইন অমান্য করে পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভও পড়েছে মানবিকে কিন্তু প্রবেশপত্রে বাণিজ্য! মানসিকভাবে ভেঙে পড়েছে সন্ধি

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ৪২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাব্দারপুর রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

​কোটচাঁদপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ও শরীরে গুরুতর আঘাত ছিল। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

​রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা