• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে তিনজনের লাশ উদ্ধার হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ সাফদারপুর এসডি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের পানি-বিস্কুট বিতরণ জমিজমা বিরোধে নওগাঁয় একই পরিবারের ৪ খুন: পুলিশ সুপার মারা গেছেন চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি টিপু সুলতান সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনয়নপত্র জমা আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি পেলেন ডা. মিসকাত আইন অমান্য করে পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভও পড়েছে মানবিকে কিন্তু প্রবেশপত্রে বাণিজ্য! মানসিকভাবে ভেঙে পড়েছে সন্ধি

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি / ৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। এ সময় বনভূমির ওপর নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২১এপ্রিল (মঙ্গলবার) সকালে ইনানী রিসোর্ট সংলগ্ন দক্ষিণ-পূর্ব পাশে নোনাছড়ি ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় আক্তার মেস্ত্রীর ছেলে জাহেদুল ইসলাম ওই জমি দখল করে বসতঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। চুনতি রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় হারবাং বনবিট কর্মকর্তা মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষী ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় দখলকৃত স্থাপনার অংশ ভেঙে ফেলা হয় এবং জমিটি দখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। হারবাং বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বনভূমি রক্ষা করা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা