• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
সিংড়ায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে তিনজনের লাশ উদ্ধার হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ সাফদারপুর এসডি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের পানি-বিস্কুট বিতরণ জমিজমা বিরোধে নওগাঁয় একই পরিবারের ৪ খুন: পুলিশ সুপার মারা গেছেন চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি টিপু সুলতান সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনয়নপত্র জমা আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি পেলেন ডা. মিসকাত আইন অমান্য করে পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভও

জমিজমা বিরোধে নওগাঁয় একই পরিবারের ৪ খুন: পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি / ২৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনাটি ডাকাতি নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা, দুই বোন ও এক ভাগনেসহ মোট চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন- নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।

পুলিশ সুপার জানান, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এটিকে পেশাদার ডাকাত দলের কাজ বলে মনে হচ্ছে না। তিনি বলেন, নিহত গৃহবধূর কানে এখনো সোনার গহনা অক্ষত রয়েছে। যদি ডাকাতির উদ্দেশ্য হতো, তবে এগুলো দুর্বৃত্তরা নিয়ে যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা জমিজমা সংক্রান্ত কোনো পুরনো শত্রুতার জেরে এই নৃশংসতা চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা