নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা হয়েছে। সোমবার সকল ১০ ঘটিকায় পৌরসভার কনফারেন্স হলরুমে, এই সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় উপজেলার ৯৮ টি পুজা মন্ডবের প্রতিনিধি , প্রশাসনের কর্মকর্তা ও বি এন পি , বাংলাদেশ জামায়াতে ইসলামি সহ বিভিন্ন দলের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত । সিংড়া থানার ও সি রফিকুল ইসলাম, উপজেলা বি এন পি সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম , বুলবুল , পৌর আহবায়ক সাখাওয়াত হোসেন , তাজপুর সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ও বজলার রহমান , পৌর বি এন পি সদস্য সাবেক কাউন্সিল মহিদুল ইসলাম, থানা বি এন পি সদস্য রফিকুল ইসলাম বুলেট । উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টু , ও উৎপল কুমার । পুজা উদযাপন পরিষদের সভাপতি চান মোহন হালদার , সাধারণ সম্পাদক তাপস সরকার ও সহ সভাপতি সুজিত সাহা ( সাংবাদিক) হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শীতল কর্মকার ও রবিন কুমার কুন্ডু , প্রতি টা পুজা মন্ডবে সিসি ক্যামেরা স্হাপন সহ বিভিন্ন ভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় ।