• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ; চকরিয়া আদালত ও উপজেলা চত্বরে বিক্ষোভ-মানববন্ধন

লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা

মোহাম্মদ শাহনেওয়াজ ,​  বান্দরবান জেলা প্রতিনিধি / ৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

লামা উপজেলা নির্বাহী অফিসার (প্রশাসক)  মোঃ মঈন উদ্দিন এর ১ বছর ৮ মাসের সফল কর্মকাল শেষে তাঁকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। লামায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন লামা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম এবং মফস্বল সাংবাদিক ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​

মঙ্গলবার রোববার ১১ অক্টোবর  লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা ইউএনও-এর ১ বছর ৮ মাসের অর্জিত নানা সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন যে, ১ বছর ৮ মাস লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন লামা উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক, এসিল্যান্ড ও ইউপি প্রশাসকের দায়িত্ব পালনকালে লামার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সংস্কৃতি, আইন-শৃঙ্খলা রক্ষা, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সামাজিক উন্নয়ন এবং দুস্থ-অসহায় মানুষের সেবা, রক্তদান কর্মসূচিসহ অসাধারণ অবদান রেখেছেন। মাঠপর্যায়ে অত্যন্ত সুশাসন প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সর্বদা গঠনমূলক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বক্তারা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লামা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লামা তথ্য অফিসার মোঃ রাসেদুল হক রাশেদ, লামা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, যুগ্ন সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সিঃ সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।

লামা প্রেসক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান এর সঞ্চালনায় অন্যান্য সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, মোঃ শফিকুল ইসলাম এবং পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে লামা উপজেলায় কর্মরত মুলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “ইউএনও মোঃ মঈন উদ্দিন এর বিদায় আমাদের জন্য বেদনাদায়ক হলেও তাঁর সততা, কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা লামাবাসী চিরদিন স্মরণ রাখবে।”

​বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে লামার সর্বস্তরের জনগণ এবং বিশেষ করে স্থানীয় সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “লামায় আমার ১ বছর ৮ মাসের কর্মজীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ ও স্মরণীয়।স্থানীয় সাংবাদিকরা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক কাজের ভুলত্রুটি শুধরে দেয়া ও উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।লামাবাসীর ভালবাসা আমি আজীবন হৃদয়ে ধারণ করব ইনশাআল্লাহ।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে লামা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়।

​প্রসঙ্গত: লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করেছেন প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা