• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাটোরের সিংড়ায় চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নাটোরের সিংড়া পৌরসভার পাটকোল এলাকা থেকে দুইটি অবৈধ সুতি জাল অপসারণ এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।
এ​সময় তারা জানায়, বিলের মধ্যে অবৈধভাবে সুতি জাল বসানোর কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কচুরিপানা আটকে থাকছে। এতে আসন্ন বোরো মৌসুমে কৃষকদের ফসল রোপণ ও উৎপাদনে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, অবৈধ এসব জালের ব্যবহারের ফলে চলনবিলের মা-মাছ ও পোনা মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা বিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
​সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন জানান, চলনবিলের প্রাকৃতিক পরিবেশ, মৎস্য সম্পদ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা