• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্জায় আত্নহত্যা শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে : রিজভী ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট রান তাড়া করে জয়ের ব্যাপারে আশাবাদী হৃদয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ব্যর্থ শেবাগ-দ্রাবিড় পুত্র, পাকিস্তানের কাছে হারল ভারত তেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে : নূরুল ইসলাম বুলবুল গাজীপুরে কয়েকটি কারখানায় বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষ, অধিকাংশই স্বাভাবিক! জুতার কারখানাতেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন – এমপি আনু যশোরের মনিরামপুরে নদীর পানিতে বাস্তাবন্ধি লাশ উদ্ধার দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

রান তাড়া করে জয়ের ব্যাপারে আশাবাদী হৃদয়

ক্রীড়া প্রতিবেদক / ১০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন তাওহিদ হৃদয়।

চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩৪৫ রান করে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ব্যাটারদের দৃঢ়তায় তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রান।

তবে যে লক্ষ্যই দেয়া হোক, তা তাড়া করার ব্যাপারে আত্মবিশ্বাসী হৃদয়।

প্রথম ইনিংসে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস উপহার দিয়ে তৃতীয় দিনে ৩০ রানের লিড এনে দিয়েছিলেন হৃদয়। তার বিশ্বাস, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। তাই শুরুটা ভালো হলে প্রায় ৩৫০ রানের লক্ষ্যও তাড়া করা সম্ভব।

হৃদয় বলেন, ‘শুরুটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় ৩৫০ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব। তবে প্রথমে দেখতে হবে তারা কত রান করে। এরপর সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে।’

প্রথম ইনিংসে ৩৫৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু হৃদয়ের অসাধারণ ইনিংসের সাথে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ অবদানে ২০২ রানের জুটি গড়ে ওঠে। এতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।

তবে চতুর্থ দিনে নিষ্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ফলে টেস্টের নিয়ন্ত্রণ আবারো নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

নিজের অসাধারণ ইনিংস প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আমি ভাবিনি কাকে ছাড়িয়ে যাচ্ছি কিংবা কী অর্জন করতে পারি। যতটা সম্ভব লড়াই করে দলকে ভালো অবস্থানে নেয়ার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘আমি তখন সেট ছিলাম, দিনটিও ভালো যাচ্ছিল এবং ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। তাই দলের জন্য যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা