• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

বিশ্বকাপের আগে জার্মান ঝড়, টানা নবম জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে

স্পোর্টস ডেস্ক / ৫১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও শক্তিমত্তার প্রমাণ দিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল। দুর্দান্ত এই জয়ের ধারায় বিশ্বকাপ মিশনে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর জার্মান শিবির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের নিখুঁত ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন কাই হাভার্টজ। দ্রুত পাওয়া এই গোলেই এগিয়ে যায় জার্মানরা।
এরপরও চাপ ধরে রাখে সফরকারীরা। হাভার্টজ আরেকবার বল জালে পাঠালেও আক্রমণ গড়ার সময় বল মাঠের বাইরে চলে যাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।
তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফিরে আসে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে ক্লিয়ার হওয়া বল ডি-বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন অ্যান্তোনি রবিনসন। তার চোখধাঁধানো গোলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আবারও নিজেদের ছন্দে ফেরে জার্মানি। ৫৭তম মিনিটে কাই হাভার্টজের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে জয়সূচক গোল করেন লেরয় সানে। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র।
ম্যাচের শেষদিকে জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের দুটি বিপজ্জনক প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক অলিভার বাউমান। তার দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।
টানা ৯ ম্যাচে জয়ের পথে জার্মানি প্রতিপক্ষের জালে ২৯ বার বল জড়িয়েছে, বিপরীতে হজম করেছে মাত্র ৬ গোল। বিশ্বকাপ শুরুর আগে এমন দুর্দান্ত ফর্ম নিঃসন্দেহে নাগেলসমানের শিষ্যদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে জার্মানি। বর্তমান ফর্ম বিবেচনায় শিরোপাপ্রত্যাশী দলগুলোর তালিকায় জার্মানদের নাম যে আরও উজ্জ্বলভাবে উচ্চারিত হবে, তা বলাই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা