নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লায় শশুরের হাতে ধর্ষণের শিকার খাদিজা আক্তার (২৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকায় শশুর কতৃক ধর্ষণের শিকার হয়ে সিংড়া হাসপাতালে ভর্তি হয় গৃহবধূ। পরে চিকিৎসা শেষে বাসায় আনার পর বিষপান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিজ বাড়িতে শশুর আসলাম সিকদার কর্তৃক ধর্ষণের শিকার হন খাদিজা। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত শশুর আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।