পেকুয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় বসতঘরে পুড়িয়ে দিল দুবৃর্ত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
বসতবাড়ির মালিক রুহুল আমিন জানান, বিগত ২০১৫ সালে তার শ্বশুড় ছৈয়দ আহমদ জায়গা ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম। গত ২০২৫ সাল থেকে আমার নিকট থেকে আমার শ্বাশুড় ছেলে জসিমের মাধ্যমে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসতেছে। ওই দাবীকৃত টাকা না দেয়ায় গত বছর আমার বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এর ধারাবাহিকতায় পুনরায় বুধবার (৪ নভেম্বর) রাত ২ টার দিকে ছৈয়দ আহমদের ছেলে জসিম উদ্দিন আমার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমার বসতবাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। রুহুল আমিনের স্ত্রী রেহেনা বেগম জানান, আমার ছেলে জিয়াবুল ও রাসেলের নামে ১০ টাকা স্ট্যাম্পমূলে ১৪ গন্ডা বসতভিটা ক্রয় করি। আমার ভাই জসিম উদ্দিন থানা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিচার মানছে না। সে বসতভিটা জবরদখলের জন্য নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি আমার ছোট ছেলে রাসেলকে মেরে ফেলার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসতেছে। এ বিষয়ে আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবী করছি। পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, বিষয়টি আমি অবগত নই। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।