• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্দুল মালেকঁ ঝিনাইদহ কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ ঝিনাইদহ মহেশপুরে অবৈধ ভাটা ‘রুমা ব্রিকস’ গুঁড়িয়ে দিল প্রশাসন ঝিনাইদহ শৈলকূপায় ডোপ টেষ্টে ৬ জনের জেল কালীগঞ্জে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত: নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্টে রিট, সাংবাদিক নেতা আবু জাফরকে চকরিয়া শাখার কৃতজ্ঞতা পেকুয়ায় দিন দুপুরে এক বৃদ্ধকে হত্যা চেষ্টা

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপের সন্ধান পেয়েছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।

বৃহস্পতিবার দুপুরে সিংড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-গুরুদাসপুর সার্কেল) নূর মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিংড়া থানা পুলিশের একটি দল নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটি পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজনকে টাকা দিয়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫২টি তাসের একটি সেট, জুয়া খেলার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে দুটি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা