• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় কয়লার আগুনে ঝরল দুই সহোদরের প্রাণ, শোকে স্তব্ধ পরিবার পেকুয়ায় এক স্কুল ছাত্রকে অপহরণ চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

পেকুয়ায় এক স্কুল ছাত্রকে অপহরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শিলখালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির আবদুল্লাহ মুনতাসীর নাবিল (১৪) নামের এক ছাত্রকে অপহরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৪ টার দিকে তাকে দুবৃর্ত্তরা একটি টমটম গাড়িতে ভারুয়াখালী গহীন অরণ্যে নিয়ে যায়। তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে মারধর করে আহত করে। সে শিলখালী হেদায়াবাদ এলাকার প্রবাসী বারেক আহমদের ছেলে। আহত নাবিল জানান, আমি বারবাকিয়া বাজারে কেনাকাটা করার জন্য শিলখালী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে টমটম গাড়িতে উঠি। পথিমধ্যে কাছারীমোড়া কসাইপাড়ার টেক থেকে লাঠিসোটা নিয়ে ২জন গাড়ীতে উঠে। গাড়ীটি ছাদেকুর রহমান ওয়ারেচীর খামার সংলগ্ন সড়কে আসলে আমার চোখমুখ বেধে ফেলে ভারুয়াখালীর গহীন অরণ্যে নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে লাঠি দিয়ে মারধর করে। এরপর আমার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে একই গাড়ীতে করে অর্ধেক পথে নিয়ে এসে ছেড়ে দেয়। আমি অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টীমে বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছি। আজ সোমবার বিকেলে ক্রিকেট খেলার যন্ত্রপাতির জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। একইগাড়ীতে অন্য ২ জনের নিকট থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়।

আহত নাবিলের মা ইয়াসমিন সুলতানা রুনা জানান, আমার ছেলেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তারা আমার ছেলেকে মারধর করে। এহেন কাজের জন্য আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবী করছি।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা