• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান কচুরিপানার দখলে মাতামুহুরীর শতাধিক খাল: খনন ও পুনরুদ্ধার সময়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার, খুলনা / ২০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় কুরিয়াপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাবিনা ইয়াসমিন বর্ষা (৩০)-কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন স্বামী তাহমিম হাসান রাকিব (৩৪)। এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণপিটুনি দেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দৌলতদিয়াড় কুরিয়াপাড়া গ্রামে মৃত আজিজুর রহমান টিটোর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী তাহমিম হাসান রাকিব ও স্ত্রী সাবিনা ইয়াসমিন বর্ষার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী রাকিব দা দিয়ে স্ত্রী বর্ষার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত স্বামীকে আটক করেন এবং গণপিটুনি দেন। পরে আহত সাবিনা ইয়াসমিন বর্ষাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অভিযুক্ত তাহমিম হাসান রাকিবের পিতার নাম মহিদুল আহসান। তাঁর স্থায়ী ঠিকানা শ্যামলী ২৫/১৫, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান আইনগত ব্যবস্থা রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা