• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী সিংড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহের মানু ৮০ বছরেও হয়নি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ভারতে পালানোর পথে সিলেটে সাবেক এমপি শাহীন আক্তারের ছেলে শাওন ও বদির ভাইসহ আটক  বালুখেকোদের থাবায় মাতামুহুরী: আগে বেড়িবাঁধ, পরে উন্নয়ন রাস আল খাইমাহতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩, আহত ১৪ এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা পেকুয়ায় শতবর্ষী খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাক্ষিক পেকুয়া, পেকুয়া প্রেসক্লাব ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় আগত রোগীদের মধ্যে শতাধিক রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে গুরুতর ৫১ জন চক্ষু রোগীদের অপারেশনের জন্য শনাক্ত করেন চট্রগ্রামের হালিশহরস্থ এলিট আই কেয়ার হসপিটাল। তাদের আগামী ২৭ নভেম্বর অপারেশন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পূর্ব উজানটিয়া ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাক্ষিক পেকুয়ার সম্পাদক ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, চট্টগ্রামের আই কেয়ারের ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাডভোকেট জিল্লুর রহমান।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ এর প্রতিনিধি মোহাম্মদ ইসহাক মেম্বার, ফাউন্ডেশনের পরিদর্শক মাওলানা আ ন ম আহমদুল্লাহ উপজেলা যুবদল নেতা ইয়াছিন আরাফাত, সাংবাদিক এফ এম সুমন,সোহেল আজিম, দেলোয়ার হোছাইন, বাহার উদ্দিন,শহীদুল ইসলাম, ইউনুস, হুমায়ুন কবিরর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধকের বক্তব্যে ছফওয়ানুল করিম বলেন, মানুষের সেবা করা সবচেয়ে বড় মানবিক কাজ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ আয়োজন। চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অথচ আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। আমরা চাই, পেকুয়ার কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পেকুয়া প্রেসক্লাব, পাক্ষিক পেকুয়া ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়ার উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা