• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন এস্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়ল গজালিয়া-আজিজনগর সংযোগের বেইলি সেতু পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী সিংড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহের মানু ৮০ বছরেও হয়নি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ভারতে পালানোর পথে সিলেটে সাবেক এমপি শাহীন আক্তারের ছেলে শাওন ও বদির ভাইসহ আটক  বালুখেকোদের থাবায় মাতামুহুরী: আগে বেড়িবাঁধ, পরে উন্নয়ন রাস আল খাইমাহতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩, আহত ১৪ এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে আজ ২৬ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জনাব মেহেদী শাহরিয়ার, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর সভাপতিত্বে অক্টোবর/২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অক্টোবর/২০২৬ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। এসময় মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা তদন্তের মান ও গতি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), চুয়াডাঙ্গাসহ অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা