• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

সিংড়ায় ট্রাকচাপায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধি / ৭২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২২-০৬৫৫) যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী মোঃ আলী (৩৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট এলাকার আবু হোসেনের ছেলে। দুর্ঘটনায় অটোভ্যান চালক মোঃ আজাহার আলী (৬০), সিংড়ার বালুভরা গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন। এছাড়া ভ্যানের যাত্রী মোঃ আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ভ্যানচালক আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা