• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

সিংড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১০০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মধু বড় বারইহাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে সিধাখালি মাঠে যান মধু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা