• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

নাটোরে আত্রাই নদীর শহর রক্ষা বাঁধে ধস

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নাটোরের সিংড়া পৌর এলাকায় টানা বর্ষণের কারণে আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের প্রায় ১৫ ফুট ওয়াকওয়ে ধসে পড়েছে। এতে নদীতীরবর্তী এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

টানা বর্ষণের প্রভাবে নাটোরের সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া মহল্লায় আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ের নিচের মাটি ও বালি সরে গিয়ে প্রায় ১৫ ফুট অংশ ধসে পড়ে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় হঠাৎ করেই ওয়াকওয়েটি ধসে পড়ে। ফলে প্রতিদিন এই পথ ব্যবহার করা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম। এ সময় তারা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম জানান, নদীর গাইড ওয়াল অক্ষত রয়েছে। শুধুমাত্র ওয়াকওয়ের অংশ ধসে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বর্ষা মৌসুমে আরও ভাঙনের আশঙ্কা রয়েছে। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৭০৮ মিটার শহররক্ষা বাঁধের প্রকল্প অনুমোদন হয়। ২০১৯ সালের এপ্রিলে নাটোর পানি উন্নয়ন বোর্ডের আওতায় শহররক্ষা বাঁধের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের ৩০ জুলাই সিংড়া শহররক্ষা বাঁধের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
উদ্বোধনের ২৭ দিনেই ব্রিজের দক্ষিণে এ ধসের সৃষ্টি হয়। উদ্বোধনের ২৭ দিনের মাথায় এই ধস সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা