• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন দুর্ঘটনায় আহত শিবির নেতা ৩ বছর চিকিৎসাধীন থেকে মৃত্যু; নগর জামায়াত আমিরের শোক স্বৈরাচারের সময়ে মানুষকে বাধ্য করেছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য-প্রধানমন্ত্রী সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্জায় আত্নহত্যা শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে : রিজভী ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট রান তাড়া করে জয়ের ব্যাপারে আশাবাদী হৃদয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ব্যর্থ শেবাগ-দ্রাবিড় পুত্র, পাকিস্তানের কাছে হারল ভারত তেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে : নূরুল ইসলাম বুলবুল গাজীপুরে কয়েকটি কারখানায় বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষ, অধিকাংশই স্বাভাবিক! জুতার কারখানাতেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

দুর্ঘটনায় আহত শিবির নেতা ৩ বছর চিকিৎসাধীন থেকে মৃত্যু; নগর জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ তিন বছর চিকিৎসাধীন থাকার পর ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য এরফান উল্লাহ (২৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরফান উল্লাহ। এরপর থেকেই তিনি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর সোমবার সকালে তিনি মারা যান।

সোমবার বাদ জোহর চট্টগ্রাম বিআইএ মিলনায়তনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাজায় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আযম, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রথম জানাজা শেষে তার লাশ সাতকানিয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে, একই দিন উপজেলার গাটিয়াডেঙ্গা গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা