• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন দুর্ঘটনায় আহত শিবির নেতা ৩ বছর চিকিৎসাধীন থেকে মৃত্যু; নগর জামায়াত আমিরের শোক স্বৈরাচারের সময়ে মানুষকে বাধ্য করেছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য-প্রধানমন্ত্রী সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্জায় আত্নহত্যা শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে : রিজভী ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট রান তাড়া করে জয়ের ব্যাপারে আশাবাদী হৃদয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ব্যর্থ শেবাগ-দ্রাবিড় পুত্র, পাকিস্তানের কাছে হারল ভারত তেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে : নূরুল ইসলাম বুলবুল গাজীপুরে কয়েকটি কারখানায় বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষ, অধিকাংশই স্বাভাবিক! জুতার কারখানাতেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ হিসেবেও উল্লেখ করেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেছেন।

হুমায়ুন কবির বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তিকে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল বলেন। তিনি বলেন, ‘যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল (ক্লায়েন্ট) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন।’

বাংলাদেশী জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

‘একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদেরই লজ্জিত করবে,’ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

রয়টার্সের ওই খবরে আরো জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা