• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে হজ্ব যাত্রীদের গাইডলাইন কর্মশালা অনুষ্ঠিত লামায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সংসদে জামায়াত নেতারা খুবই ডিসিপ্লিন : স্পিকার জ্বালানি সংকটে জাবিতে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং থাকবে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে ছাত্রশিবিরের উদ্যোগে লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে কলেজছাত্র হত্যা, ১৩ জনের বিরুদ্ধে মামলা স্কুল ছুটি; টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ: ষষ্ঠ শ্রেণিতে চার মাস পড়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা

লামায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ২৭ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে যৌথ ডুবুরি অভিযানে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা মোঃ সাইফুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে মিনঝিরি এলাকায় অবস্থিত ‘হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। দুপুরে রিসোর্টে চেক-ইন করার পর তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতাবশত সায়েম নদীর গভীর অংশে চলে গিয়ে পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে লামা ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

রিসোর্টটির ম্যানেজার মোঃ আরাফাত জানান, নদীর গভীর অংশে লাল পতাকা দিয়ে সতর্ক চিহ্ন দেওয়া ছিল এবং সেখানে নামতে নিষেধ করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা