• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
লামায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সংসদে জামায়াত নেতারা খুবই ডিসিপ্লিন : স্পিকার জ্বালানি সংকটে জাবিতে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং থাকবে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে ছাত্রশিবিরের উদ্যোগে লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে কলেজছাত্র হত্যা, ১৩ জনের বিরুদ্ধে মামলা স্কুল ছুটি; টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ: ষষ্ঠ শ্রেণিতে চার মাস পড়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা জ্বালানি সংকটের কারণে স্থগিত হলো বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন

জ্বালানি সংকটে জাবিতে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং থাকবে

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে জাবি উপকেন্দ্রের চাহিদার তুলনায় বর্তমানে মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। ফলে পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে। সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ সংকটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত লোডশেডিং কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পরিস্থিতি মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা