কক্সবাজারের টেকনাফে নৌ-বাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক সহ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নৌ-বাহিনীর দেওয়া প্রেস ব্রিফিংনে জানানো হয়-গত সোমবার (৪ মে) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইটভাটার মাটির নিচে স্বকৌশলে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে নুরুল কবির নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ধৃত ব্যক্তি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।
পরে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের সকল অপরাধ দমনে অভিযানে অব্যাহত থাকবে।