• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১

মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৯০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়ত উল্লাহ, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওমার আলী এবং কোনাখালী ইউনিয়ন সভাপতি মাস্টার কমর উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কয়েকশ বন্যার্ত নারী-পুরুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তারা দুর্গত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা