• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি / ১২৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বিভাগে ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এবং সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ‘শ্রেষ্ঠ ওসি’ সম্মাননা অর্জন করেছেন।
সোমবার (২৭ জুলাই, ২০২৬) দুপুরে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ মনিরুজ্জামান-এর হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স), জেলা পুলিশ সুপার (অ্যাডমিন), পুলিশ সুপার (ক্রাইম), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর ওসি শেখ মোহাম্মদ আলী তাঁর এই অর্জনের জন্য কক্সবাজারের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, কক্সবাজার সদর মডেল থানার সকল পুলিশ সদস্য এবং কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম বিভাগের এই সম্মাননা প্রাপ্তিতে আমি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার পেশাগত জীবনের একমাত্র লক্ষ্য—অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজকে মাদকমুক্ত করতে হবে।”
উল্লেখ্য, সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলা পুলিশে ১৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড গড়েছেন।
স্থানীয়দের মতে, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তি ও মানবিক গুণাবলিসম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে শেখ মোহাম্মদ আলী সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা