• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেকক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিলে বিদ্যুৎ সাব-স্টেশনে রক্ষিত কর্মচারীদের বেতনের প্রায় ১৯ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা দস্যুতা মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকায় অবস্থিত কে.সি.এস প্রজেক্ট সাপোর্ট সার্ভিস পরিচালিত ১৩২/৩৩ কে.ভি এ.আই.এস সাব-স্টেশন বিদ্যুৎ কেন্দ্রের অফিসে সংঘবদ্ধ দস্যুতার ঘটনা ঘটে।

ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য সংরক্ষিত নগদ ১৮ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল অস্ত্রের মূখে ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেয় দস্যুরা।

এ ঘটনায় বিদ্যুৎ প্রজেক্টের কর্মচারী সৌরভ কুমার নাথ বাদী হয়ে চকরিয়া থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী মোঃ কাদের প্রকাশ নুরু (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি সাহারবিল ইউনিয়নের রামপুর গুরুইন্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ মে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে জনতা শপিং সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা