• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পেকুয়া উপজেলার চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনে বারবাকিয়া রেঞ্জের পহরচাঁদা বনবিটের আওতায় হারবাং ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকা থেকে ১৫-২০ টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী মাষ্টার বদিউজ্জামান জানান, আমরা ৪ ভাইয়ের বনবিভাগের জায়গা রয়েছে হারবাংয়ের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায়। সেখানে আমার ৬০ শতক জায়গা রয়েছে। আমার অপর তিনভাই আবদুল হাকিম, আবদুল হালিমের জায়গাও রয়েছে। আমার ভাই মনিরুজ্জামান ও তার স্ত্রী নিয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে থাকত। আমার ভাই ও তার স্ত্রী মারা যাওয়ার পর তার একজন পালক মেয়ে জায়রাতুল মোস্তফা খোরশিদা সেখানে বসবাস করে আসছে। এ দিকে বিগত ১শ বছরের পুরানো আমাদের দখলীয় জায়গা থেকে ১৫-২০ টি বেলজিয়াম, ম্যালেরিয়া, আম, কাঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক গাছ কেটে ফেলা হয়েছে।

মাষ্টার বদিউজ্জামানের ভাইপো শওকত জানান, গাছ গুলো আমরা ৫০-৬০ বছর আগে রোপণ করেছি। আমার চাচার পালিত মেয়ে আমাদের মালিকানাধীন গাছগুলো বিক্রি করে। এ বিষয়ে বিট কর্মকর্তাকে জানানো হয়েছে।

পহরচাঁদা বিট কর্মকর্তা সরোয়ার সাঈদী জানান, গাছ কাটার বিষয়ে আমি জানতাম না। পরে খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। গাছ কাটা সরেজমিনে গিয়ে বন্ধ করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা