• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০

চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পশ্চিম বিনামারা এলাকায় বসতভিটার সীমানা প্রাচীর ও টিনের ঘেরা-বেড়া ভাঙচুর, গাছপালা কেটে ফেলা এবং স্বামী-স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই এলাকার একটি পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী মো. ফোরকানুল ইসলাম।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বিনামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় একই দিন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ফোরকানুল ইসলাম।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৬ সালের ৪ মে রেজিস্ট্রি করা দলিলমূলে পূর্ব বিনামারা এলাকায় ৪ দশমিক ৩৩ শতক বসতভিটা ক্রয় করেন তিনি। এরপর থেকে জমিটি সীমানা প্রাচীর ও টিনের ঘেরা দিয়ে সুরক্ষিত করে বাড়িঘর নির্মাণ এবং বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। জমিটি তাঁর নামজারি করা রয়েছে এবং নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করছেন।

ফোরকানুল ইসলামের অভিযোগ, ঘটনার দিন ভোরে মোক্তার আহমদের নেতৃত্বে তাঁর ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ওই বসতভিটায় প্রবেশ করেন। এ সময় তাঁরা বসতভিটার পূর্ব পাশের পাকা পিলার ও টিনের ঘেরা-বেড়া ভাঙচুর করেন এবং বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেন। এতে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে জমির একাংশ জবরদখলের উদ্দেশ্যে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের প্রস্তুতি নেন তাঁরা।

এতে বাধা দিতে গেলে ফোরকানুল ইসলাম ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁর স্ত্রীর কাপড় ও চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও দাবি করেন তিনি। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাঁকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে অভিযুক্তরা জমি জবরদখলের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ তাঁর। এ নিয়ে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে মোক্তার আহমদ (৬০) ও তাঁর পাঁচ ছেলেসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত মোক্তার আহমেদের ছেলে এনাম জানান, আমাদের পৈতৃক সম্পত্তির কিছু অংশ দীর্ঘদিন দখলে রেখেছিল ফোরকান। স্থানীয় ভাবে বিষয়টি সমাধান না হওয়ায় আমরা আজ দখলে নিয়েছি। কাগজ মুলে ফোরকানের প্রাপ্য অংশ ( সাড়ে ৯ কড়া) তাকে বুঝিয়ে দিয়ে অতিরিক্ত জমি আমরা নিয়ে নিব।

এ বিষয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বসতভিটার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ফোরকানুল ইসলাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, জমি বিরোধ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা